spot_img

আদ দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

রাজধানী ঢাকার মগবাজারে আদ দ্বীন হাসপাতাল একই ওয়ার্ডে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বুধবার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

জানা গেছে, মঙ্গলবার হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয়জন শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে মুখের ওপর না বলে দিল সৌদি-পাকিস্তান!

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ্যেই নাকচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ