spot_img

প্রতিকূল আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্প কী

অবশ্যই পরুন

প্রতিকূল আবহাওয়া থাকলে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বৃহস্পতিবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা জানায়, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ঈদের জামাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে এবং জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে প্রধান জামাত সরিয়ে নেয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সে ক্ষেত্রে সকাল ৮টায় সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের জামাতে অংশ নিতে আগত মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও অজুর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। নির্ধারিত সময়ে মুসল্লিদের জামাতে অংশ নিতে অনুরোধও জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে মুখের ওপর না বলে দিল সৌদি-পাকিস্তান!

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ্যেই নাকচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ