spot_img

শিশু রামিসা হত্যায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

অবশ্যই পরুন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আলোচিত এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দ্রুত তদন্ত সম্পন্নের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয় থেকে তথ্যটি জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার:

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ