spot_img

রাজধানীর শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর শীর্ষ মাদক কারবারি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

জুয়েল রানা জানান, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি ভক্তদের সমর্থনে অভিভূত ব্রাজিল রাষ্ট্রদূত

সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার— সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র‍্যাঙ্কিংয়ে সাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ