spot_img

‘ভারত ইতিহাস হয়ে যাবে’—হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অবশ্যই পরুন

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তারা যদি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে ভারত ইতিহাসের অংশে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর এক মন্তব্যের জবাবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে খাজা আসিফ এসব কথা বলেন।

তিনি দাবি করেন, গত বছর ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে ভারত বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই ভারতের সেনাপ্রধান এখন হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। তার দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি রাফালসহ আটটি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে পাকিস্তানের এই দাবির কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সত্যতা এখনো পাওয়া যায়নি।

খাজা আসিফ আরও জানান, প্রায় ৮৭ ঘণ্টার তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র: জিও টিভি

সর্বশেষ সংবাদ

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ