spot_img

বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন রাতে আলোচনায় নেইমার

অবশ্যই পরুন

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার মাত্র একদিন আগে আবেগ, বিতর্ক ও হতাশায় ভরা এক রাত কাটালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালে চোখের জল ধরে রাখতে পারেননি সান্তোস ফরোয়ার্ড। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে এক বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে ক্ষোভ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ব্রাজিলের ঘরোয়া লিগে করিতিবার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হেরে যায় সান্তোস। ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমারের জন্য ম্যাচটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আগামী সোমবার ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সান্তোস কোচিং স্টাফ ডিফেন্ডার গনজালো এসকোবারকে বদলি করার আবেদন করলেও ফোর্থ অফিশিয়াল ভুল করে ইলেকট্রনিক বোর্ডে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন। সে সময় মাঠের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন নেইমার।

নিজের নম্বর দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েন তিনি। এতে নিয়ম ভঙ্গের অভিযোগে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। পরে নেইমার সাবস্টিটিউশন স্লিপ নিয়ে রেফারি ও ক্যামেরার সামনে দেখান যে বদলির তালিকায় তার নাম ছিল না।

তবে বিভ্রান্তি কাটেনি। শেষ পর্যন্ত রেফারিদের সিদ্ধান্তে ক্ষুব্ধ অবস্থাতেই মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া ও মাঠের ঘটনাগুলো ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কোরবানি দাতার চুল ও নখ কাটার নিয়ম

আরবি ১২ মাসের সর্বশেষ মাস জিলহজ। এ মাসে বিশেষ আমল কোরআন-হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মহান...

এই বিভাগের অন্যান্য সংবাদ