spot_img

ইরানের নিষেধাজ্ঞা সরাচ্ছে না ইইউ

অবশ্যই পরুন

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সোমবার বার্লিনে জার্মানির রাজনৈতিক দল সিডিইউ এবং সিএসইউর একটি বৈঠকে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে একটি খুবই অপরিণামদর্শী বা সময়ের আগের সিদ্ধান্ত।

তিনি মনে করেন, ইরান সরকার নিজের দেশের সাধারণ মানুষের ওপর যে ধরনের দমন-পীড়ন চালাচ্ছে, তার প্রতিবাদেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই কোনো বড় ধরনের মৌলিক পরিবর্তন দৃশ্যমান হওয়ার আগে এই অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

এদিকে ইরান কেন্দ্রিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটি বা ‘কোবরা’ বৈঠকের ডাক দিয়েছেন।

সোমবার ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে জানানো হয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ঝুঁকি এবং সাধারণ কর্মজীবী মানুষের ওপর এর সম্ভাব্য প্রভাব সামাল দিতেই প্রধানমন্ত্রী এই বিশেষ সভার আয়োজন করেছেন। ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় স্টারমার সংকটকালে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সূত্র- টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী নিকোল কিডম্যান

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ ‘মার্গোস গট মানি...

এই বিভাগের অন্যান্য সংবাদ