spot_img

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ

অবশ্যই পরুন

জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে মতবিনিময় সভায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তিনি এ কথা বলেন।

এ সময় জাতীয় সংসদে সংবাদ কাভার করতে এসে নানামুখী সমস্যায় পড়ার কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।
পরে নুরুল ইসলাম মণি বলেন, এসব সমস্যা দ্রুতই সমাধান করা হবে। এ সময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান সরকারি দলের চিফ হুইপ। তিনি বলেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমান ভঙ্গুর অর্থনৈতিক দেশের হাল ধরেছেন। দিন রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মনি বলেন, বিরোধীদলীয় নেতা অত্যন্ত চৌকস ব্যক্তি। তাই তিনি সব কিছুই বোঝার চেষ্টা করেন।

সর্বশেষ সংবাদ

সংবাদমাধ্যমের সঙ্গে বিরোধ, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর এবার নিজস্ব ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু...

এই বিভাগের অন্যান্য সংবাদ