spot_img

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে নিতে সুস্থ জাতির প্রয়োজন। সেই লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছেন। এছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। এছাড়া নতুন হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সেবা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ৫০০ শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় পৌনে দুইশ বছরের পুরনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ