spot_img

সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী

অবশ্যই পরুন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ৮১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের দু’জনই পুরুষ। হজে গিয়ে মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ