spot_img

ঘরোয়া উপায়েই ঘামের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

অবশ্যই পরুন

ঘামের সঙ্গে ব্যাকটেরিয়ার সংমিশ্রণে দেহে দুর্গন্ধ তৈরি হয়, যা অনেকের জন্য বিব্রতকর সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘামের পেছনে বংশগত কারণ, অতিরিক্ত ওজন, থাইরয়েড বা হরমোনজনিত সমস্যা, মানসিক চাপ, এমনকি ভিটামিনের ঘাটতাও দায়ী হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কোনো রোগজনিত কারণে অতিরিক্ত ঘাম হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি দৈনন্দিন কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ঘামের দুর্গন্ধ অনেকটাই কমানো সম্ভব।

গোসলের ক্ষেত্রে অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি ব্যবহার না করে নাতিশীতোষ্ণ পানি ব্যবহার করা উচিত। গোসলের পানিতে গ্রিন টি বা গোলাপজল মিশিয়ে নিলে উপকার পাওয়া যায়। শরীরের ভাঁজযুক্ত স্থানগুলো পরিষ্কার রাখা এবং গোসলের পর নরম কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া জরুরি।

ঘরোয়া উপায়ে বেকিং সোডা ব্যবহারও কার্যকর। গোসলের পর শরীরের ভাঁজে এটি ব্যবহার করলে দুর্গন্ধ কমে। এছাড়া লেবুর রস শরীরের পিএইচ ভারসাম্য বজায় রেখে দুর্গন্ধ কমাতে সহায়তা করে।

পোশাকের ক্ষেত্রেও সচেতনতা জরুরি। ঢিলেঢালা ও সুতির পোশাক পরলে ঘাম দ্রুত শুকায় এবং দুর্গন্ধ কমে। প্রতিদিন পরিষ্কার কাপড় ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত তেল-চর্বি, চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দুর্গন্ধ কমাতে সাহায্য করে।

সর্বশেষ সংবাদ

বেটিসের সাথে ড্র করে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা রিয়ালের

স্প্যানিশ লা লিগায় শিরোপার আশা আরও কঠিন হয়ে গেল রিয়াল মাদ্রিদের। শেষ মুহূর্তে গোল হজম করে রিয়াল বেটিসের এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ