spot_img

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়াতে সম্মত: ট্রাম্প

অবশ্যই পরুন

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে উভয় দেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই দেশের প্রতিনিধিদের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশালের পোস্টে জানান, ওভাল অফিসে ইসরায়েল ও লেবাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকটি ‘খুব ভালো হয়েছে’।

তিনি বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানো হবে। এটি একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা আমার জন্য বড় সম্মানের বিষয়।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

শান্তি আলোচনাকে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র লেবাননের সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

চলতি মাসের ১৯ তারিখে চীন সফরে যাবেন পুতিন: সিনহুয়া

আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন এই সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি...

এই বিভাগের অন্যান্য সংবাদ