spot_img

বন্ধুর বিয়েতে জুতা পাহারায় আরিয়ান, নেটদুনিয়ায় ঝড়!

অবশ্যই পরুন

সাধারণত জনসমক্ষে বেশ গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। মুখে হাসি খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে এবার প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে ভিন্ন রূপে।

সম্প্রতি এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে উপস্থিত হন শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান। সেখানে কনের পক্ষের ‘জুতা চুরাই’ প্রথা ঘিরে শুরু হয় মজার লড়াই। বরের জুতো যাতে চুরি না হয়, সেই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কনের বোন ও বান্ধবীরা জুতো নিতে এগিয়ে এলেই আরিয়ান তার দলবল নিয়ে তা রুখে দিচ্ছেন। একপর্যায়ে হাসি-ঠাট্টার মধ্যেই শুরু হয় কাড়াকাড়ি। দুই পক্ষের এই মজার লড়াইয়ে জমে ওঠে বিয়ের আসর, আরিয়ানের চোখেমুখে তখন জেতার দৃঢ়তা।

এই ভিডিওতেই ধরা পড়েছে তার একেবারে অন্য রূপ। কালো ডিজাইনার পাঠানি স্যুটে স্টাইলিশ লুকের পাশাপাশি নজর কেড়েছে তার প্রাণখোলা হাসি। সাধারণত পাপারাজ্জিদের সামনে সংযত থাকা আরিয়ান, বন্ধুদের মাঝে হয়ে উঠেছেন একেবারে চনমনে-এমনটাই বলছেন নেটিজেনরা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, “রাজা খানের ছেলে যখন পাহারায়, তখন জুতো চুরি করা অসম্ভব!” আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে মুগ্ধ হয়ে বলেছেন, “হাসলে তাকে দারুণ লাগে, সবসময় এত গম্ভীর কেন!”

অভিনয়ের বদলে নির্মাণেই নিজের পথ গড়ছেন আরিয়ান। তার পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’এরই মধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। তবে নতুন কোনো কাজের ঘোষণা এখনো দেননি শাহরুখকন্যা।

সর্বশেষ সংবাদ

বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে সরকার দলীয় ৫ সদস্যের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলমান জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের সাথে আলোচনা করতে ১০ সদস্যের কমিটির জন্য সরকার দল থেকে ৫ এমপি নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ