spot_img

ভূমি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

অবশ্যই পরুন

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

আজ সকালে (২১ এপ্রিল) ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজখবর নেন।

এসময় কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রিতা কাম্য নয়।

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।

অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারিদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের নিয়ম

ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ