নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল আগেই ঘোষণা করেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সোমবার সিরিজে সমতা ফেরার পর তৃতীয় ওয়ানডের দলও ঘোষণা করা হয়েছে। এই ম্যাচের স্কোয়াডে ফেরানো হয়েছে তানজিম হাসান সাকিবকে।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগের ম্যাচের স্কোয়াড প্রায় অপরিবর্তিত রেখেই চট্টগ্রামের ম্যাচের জন্য দল চূড়ান্ত করা হয়েছে।
নতুন সংযোজন হিসেবে দলে জায়গা পেয়েছেন তানজিম, যা পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। তানজিম সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর আফগানিস্তানের বিপক্ষে।
এখন পর্যন্ত ১৫ ওয়ানডে খেলে নিয়েছেন ২৪ উইকেট। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে সিরিজের ফল।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূইয়া, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

