spot_img

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে এবং সরকার জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ছয় সপ্তাহের সমপরিমাণ জেট ফুয়েল মজুত রয়েছে, যা নিশ্চিত সরবরাহ ব্যবস্থার আওতায় রয়েছে। এই মজুত বিবেচনায় নিয়ে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সরকার পরিশোধিত জ্বালানি আমদানির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, যা দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা আরও বাড়াবে।

এ সময় বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে নিয়ে তিনি বলেন, বর্তমানে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ