spot_img

বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বিভিন্ন ইস্যুতে বিতর্ক-বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের অবদান বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। পুরস্কারপ্রাপ্তদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সরকারপ্রধান তার বক্তব্যে দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এখন ৫৫ বছর অতিক্রম করেছে। অর্জনের পাশাপাশি এখনও কিছু চ্যালেঞ্জ ও স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায় রয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

নারী নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয়।

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও জনগণের স্বার্থে সরকার এখনো দাম বাড়ায়নি এবং ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এজন্য অযথা ব্যয় পরিহারের আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ