spot_img

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

অবশ্যই পরুন

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

সূত্র আরও জানায়, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ওই মামলাতেই তিনি জামিন পেয়েছেন। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয় বলে জানা গেছে।

এ মামলায় অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আসামি করা হয়।

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনাস্থলে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ নেই।

এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ড. শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ এসে পৌঁছেছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আমদানিকৃত...

এই বিভাগের অন্যান্য সংবাদ