spot_img

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, বিতর্ক থামছেই না!

অবশ্যই পরুন

নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না। গানটির কুরুচিপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে জল গড়িয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত। এই ঘটনায় গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি।

হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল; কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। শুনানির এক পর্যায়ে গানের কথা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বিজয়া রহাটকর।

এদিকে কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন ছবির নির্মাতারা। তারা ইতোমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকারও আশ্বাস দিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। একই সঙ্গে এসব ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ