spot_img

‘ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করি না’

অবশ্যই পরুন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মিডিয়াতে তার পথচলা শুরু হয়েছিল নাচ দিয়ে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে নতুনভাবে তুলে ধরার চেষ্টাই করে যাচ্ছে তমা। সেই কারণেই আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং গল্পনির্ভর সিনেমার এক নির্ভরযোগ্য মুখ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা।

তবে এই স্বীকৃতির পরও দীর্ঘ সময় তিনি ছিলেন প্রচলিত নায়িকা চরিত্রের গণ্ডিতে বন্দি। অনেকেই তখন ধারণা করেছিলেন, তার সম্ভাবনার বিস্তার হয়তো এখানেই থেমে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন তমা নিজেই।

পরিবর্তনের বড় বাঁক আসে রায়হান রাফী পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে। এই কাজে চরিত্রের ভেতরের টানাপোড়েন, যন্ত্রণা ও সংবেদনশীলতার সূক্ষ্ম প্রকাশের মাধ্যমে তিনি নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেন।

এরপর ওটিটিতে ‘৭ নাম্বার ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘আমলনামা’ এবং সর্বশেষ শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ প্রতিটি কাজেই তমা তার চরিত্রনির্ভর অভিনয়ের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছেন। বিশেষ করে ‘দাগি’তে তার অভিনয় সমালোচক ও দর্শক দু’পক্ষের কাছেই প্রশংসিত হয়েছে।

আর রাফীর পরিচালনায় আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ছবিতে তমা প্রমাণ করেছেন নিজের অভিনয় প্রতিভা।

তবে সম্প্রতি তাকে দেখা যাচ্ছে বেশ নিরব। কেন? জানতে চাইলে তমা বলেন, ‘নিরব নই। কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষ করেছি। তবে সেগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।’

তার ভাষায়, ‘ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করি না। সময় হলেই জানাবো।’

তিনি জানান, ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন এই অভিনেত্রী। চলতি বছরে তাকে দেখা যাবে দুটি নতুন সিনেমায়। এর একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জলযুদ্ধ’। সেখানে তিনি অভিনয় করবেন মোশাররফ করিমের বিপরীতে।

অন্যদিকে হাসান মোরশেদ পরিচালিত আরেকটি সিনেমায় তার সহশিল্পী শরীফুল রাজ। যদিও ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তমা জানিয়েছেন দুটি গল্পই তার ভালো লেগেছে এবং একজন অভিনেত্রী হিসেবে এমন কাজের সঙ্গে যুক্ত হতে তিনি সবসময়ই আগ্রহী।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ