spot_img

ইরানের আটটি সেতু গুঁড়িয়ে দিলো ইসরায়েল, আরও ভয়ঙ্কর সময়ের হুঁশিয়ারি ট্রাম্পের

অবশ্যই পরুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ রেলপথ ও সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম তুর্কি টুডে।

আইডিএফ জানায়, ইরানের আটটি সেতুতে হামলা চালানো হয়েছে। এসব সেতু আইআরজিসি নিজেদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করত।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তেহরান, কারাজ, তাব্রিজ, কাসেন ও কউমসহ ইরানের বিভিন্ন এলাকায় এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া তার আলটিমেটামের সময় দ্রুত ফুরিয়ে আসছে।

ট্রাম্প সতর্ক করে বলেন, “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।”

তিনি আরও বলেন, “আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে।”

সূত্র: টার্কি টুডে

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের হুমকির মুখে আমেরিকার সঙ্গে সব যোগাযোগ স্থগিত করল ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই আমেরিকার সঙ্গে সব ধরনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ