spot_img

মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে’— ইরানকে ট্রাম্পের হুমকি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানের জনগণকে ‘নরকের মতো পরিস্থিতিতে’ বসবাস করতে হবে। পাশাপাশি তিনি ইরানকে দ্রুত এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার আহ্বান জানান এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজগুলোতে হামলার হুমকি দেন।

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসঙ্গে, ইরানে।

তিনি আরও লেখেন, এর মতো আর কিছু হবে না! প্রণালিটি খুলে দাও, নাহলে তোমরা নরকে বাস করবে— দেখে নিও!

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ