spot_img

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

অবশ্যই পরুন

মোস্তাফিজুর রহমান ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলের ইন্ডিান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। গত ডিসেম্বরের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে সাড়ে ৯ কোটি রুপিতে তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নিলেও জানুয়ারিতে বাদ দেওয়া হয়। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধুমাল।

তবে ইনজুরি, খেলোয়াড় রিপ্লেসমেন্ট কিংবা ফ্র্যাঞ্চাইজিটির আনুষঙ্গিক কোনো আবহের কারণে নয়, খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি এ পেসারকে ছেড়ে দেয় কেকেআর ।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই।’

ধুমাল আরও বলেন, ‘ কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে। ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।’

অবশ্য বিসিসিআইয়ের সিদ্ধান্তের পরই এই ঘটনার প্রতিবাদ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে। নিরাপত্তা বিষয়টি সামনে এনে তখন বলা হয়েছিল, বাংলাদেশ দল অংশগ্রহণ করবে তখনই, যদি ম্যাচগুলো ভারতের বাইরে চলে যায়।

তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ প্রত্যাখান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হয়।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন খেলছেন মোস্তাফিজ। ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ