spot_img

জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন

অবশ্যই পরুন

জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সময় অনুযায়ী, সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত তেল পাবেন ডিলাররা। শুক্রবার (২৭ মার্চ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিপিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাক্ড পয়েন্ট ডিলার ও পাম্পসমূহে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতকল্পে বিপিসি’র অধীনস্থ কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭ টা থেকে এবং শেষ হবে বেলা ৩টায়।

এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করে বিপিসি।

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ