spot_img

ডি মারিয়ার ফেরা নিয়ে স্পষ্ট বার্তা স্ক্যালোনির

অবশ্যই পরুন

আর্জেন্টিনা জাতীয় দলে আনহেল ডি মারিয়ার ফেরা নিয়ে গুঞ্জনের অবসান ঘটালেন কোচ লিওনেল স্ক্যালোনি। ‘অভিজ্ঞ এই উইঙ্গারের জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেছে’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ।

ঘরের মাঠের প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ক্যালোনি এই বার্তা দেন। তিনি বলেন, ‘এটি এমন একটি অধ্যায়, যা আমার মনে হয় শেষ হয়ে গেছে। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন দি মারিয়া। আর সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই দলের পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে।

স্ক্যালোনি জানান, কোচ-খেলোয়াড় সম্পর্ক এখনো ভালোই রয়েছে। ব্যক্তিগতভাবে ডি মারিয়ার বর্তমান পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি।

লিওনেল স্ক্যালোনি বলেন, ‘তার বর্তমান পারফরম্যান্স দেখে আমি খুশি। বোঝাই যাচ্ছে সে ভালো করছে।’

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন এই অভিজ্ঞ উইঙ্গার। তার ধারাবাহিক ভালো খেলাই সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি করেছিল। তবে সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন স্ক্যালোনি।

সর্বশেষ সংবাদ

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ