spot_img

ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের সাফল্য

অবশ্যই পরুন

বিজ্ঞানীরা ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি নিরাময়ে কোষের ভেতরের এক প্রাকৃতিক ‘প্রোটিন ধ্বংসকারী’ ব্যবস্থাকে কাজে লাগিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন। ‘ইরাডেক’ নামক এই নতুন কৌশলে কোষের নিজস্ব ‘এন্ডোপ্লাজমিক রেটিকুলাম-সম্পর্কিত ডিগ্রেডেশন’ প্রক্রিয়াকে ব্যবহার করে সুনির্দিষ্ট রোগসৃষ্টিকারী ক্ষতিকর প্রোটিন ধ্বংস করা সম্ভব।

গবেষণায় দেখা গেছে, একটি ক্ষুদ্র অণুর সাহায্যে এই প্রাকৃতিক ব্যবস্থাকে ‘হাইজ্যাক’ করে ক্যানসার কোষের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত পিডি-এল১ প্রোটিনকে টার্গেট করা যায়। প্রচলিত ইনজেকশন বা অ্যান্টিবডি থেরাপির চেয়ে এই পদ্ধতিতে টিউমার সংকুচিত করার হার অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা একে বিশেষ করে ‘ট্রান্সমেমব্রেন প্রোটিন’ ধ্বংসে গেম-চেঞ্জার হিসেবে দেখছেন।

সবচেয়ে আশার কথা হলো, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে ইনজেকশনের বদলে মুখে খাওয়ার ওষুধ বা ট্যাবলেট তৈরি করা সম্ভব হবে। ফলে আলঝেইমার বা দীর্ঘস্থায়ী ব্যথার মতো রোগের চিকিৎসা রোগীরা ঘরে বসেই করতে পারবেন। এতে হাসপাতালের ওপর নির্ভরতা কমবে এবং চিকিৎসার খরচও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ