spot_img

দৌলতদিয়ায় বাস ডুবি: উদ্ধারে কাজ শুরু করেছে ‘হামজা’

অবশ্যই পরুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরিতে ওঠার মুহূর্তে বাসটি নদীতে তলিয়ে যাওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ও অভিজ্ঞ ডুবুরি দল অভিযানে অংশ নেয়।

উদ্ধারকাজে সমন্বয় করছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, জেলা পুলিশ ও নৌ-পুলিশ। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থা একযোগে এই উদ্ধার অভিযানে যুক্ত রয়েছে। এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন বা বাসের অবস্থান শনাক্ত করা গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ