spot_img

পরকীয়ার জেরে মৌসুমীর সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন স্বামী

অবশ্যই পরুন

স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর সংসার ভেঙে গেছে। বছরদুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই তারা একসঙ্গে বসবাস করছেন না। ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী। মৌসুমী বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় আমি নেই।’

গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ অনেক দিন ধরেই চলছে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। এমনকি মৌসুমীকে ডিভোর্স লেটারও পাঠানো হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইয়িদ রানা। তিনি জানান, কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন এবং আপাতত বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না।

মৌসুমী আরও দাবি করেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কামরুল-মেননের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য শুরু ২৩ জুন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ