spot_img

জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

জ্বালানি তেলের দাম না বাড়ার বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পেট্রোল পাম্পের মালিকসহ কেউ তেল মজুত করলে লাভবান হতে পারবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহের উর রহমান বলেন, আমাদের খুবই দুর্ভাগ্য, আমাদের জাতিরও দুর্ভাগ্য যে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা গ্লোবাল ক্রাইসিসে পড়েছি। এমনকি ধনী দেশগুলো পর্যন্ত, এই যে ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসছে, চিন্তা করছে বলা হচ্ছে, কারণ তার সামনে মিড-টার্ম ইলেকশন আছে। তার আগে যদি তার দেশেও প্রচুর ইনফ্লেশন হয়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আসলে মূলত ওই সংকটে পড়েছি।

এ সময় তিনি উল্লেখ করেন, এখন সবার দায়িত্ব প্যানিক বায়িং (আতঙ্কিত হয়ে তেল কেনা) এবং মজুত যাতে না করে এটা মানুষকে বলার চেষ্টা করা। আর হ্যাঁ, পাম্প পর্যায়ে হয়তো কেউ কেউ স্টোর করার চেষ্টা করছে। আমাদের সরকার সেগুলো একটু দেখার চিন্তা করছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়িয়ে দিতে পারতাম। আমরা কিন্তু এখন অনেক বেশি মূল্যে তেল কিনছি। নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘ দিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বায়িং ক্যাপাসিটি ভালো না, এখন যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়— তেলের মূল্য বাড়ালেই তো আসলে ইনফ্লেশন বেড়ে যায়— সো সেটায়ও যাইনি। সেই কারণে আমরা মনে করি যে মানুষকে একটু সচেতন হতে হবে।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় বাস ডুবি: উদ্ধারে কাজ শুরু করেছে ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ