spot_img

ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন তিনি।

এরপর সকাল ১০টায় আইএমএফ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টায় অর্থনৈতিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গেও আজকে বৈঠক রয়েছে তারেক রহমানের।

সচিবালয়ে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি মিটিং রয়েছে।

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ