spot_img

‘আর চুপ থাকতে পারি না’—ইরান যুদ্ধ ইস্যুতে ভ্যাটিকানে প্রার্থনা সভায় পোপ লিও

অবশ্যই পরুন

মার্কিন নাগরিক পোপ চতুর্দশ লিও বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো মানব পরিবারের জন্য একটি কলঙ্ক।’ অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

আজ রোববার (২২ মার্চ) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা আর চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট দিচ্ছে, তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।’

পোপ লিও জানান, তিনি মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি ‘হতাশার’ সঙ্গে খেয়াল করছেন।

পোপ যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।’

সূত্র: আল-জাজিরা ও রয়টার্স

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ