spot_img

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, এ পর্যন্ত নিহত ১৪০০

অবশ্যই পরুন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত এক হাজার চারশ’র বেশি মানুষ মারা গেছে। এ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ২০০ এর বেশি শহরে আমেরিকা ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। খবর- আল জাজিরা

আহতের সংখ্যা আরও অনেক বেশি। হামলার লক্ষ্যবস্তুর কথা বলতে গেলে, এটি কেবল সামরিক সদর দপ্তর, থানা বা সরকারি ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই—আবাসিক এলাকাগুলোতেও আঘাত হানা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদক জানান, ‘তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শুনতে পাচ্ছি, যা সাধারণত ড্রোন হামলার সংকেত দেয়। তেহরানের পূর্বাঞ্চল এবং খাড়গসহ (Kharg) অন্যান্য শহর থেকেও বিস্ফোরণের খবর আসছে।’

ইরানে আক্রান্ত স্থানগুলোর বড় অংশই সাধারণ বেসামরিক মানুষের ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট। গত তিন সপ্তাহে স্কুল, হাসপাতাল এমনকি রেড ক্রিসেন্টের ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ