spot_img

কেন ২০৩০ সালের অপেক্ষায় বিশ্ব মুসলিমরা

অবশ্যই পরুন

২০৩০ সালে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। কারণ ওই বছরে এক ক্যালেন্ডার বছরের মধ্যেই দুইবার রমজান মাস পালন করা হবে। জ্যোতির্বিজ্ঞানী এবং ইসলামী স্কলারদের মতে ইসলামিক লুনার ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে বিরল এই ঘটনা ঘটবে।

এর পেছনে রয়েছে ইসলামি হিজরি বর্ষপঞ্জি, যা চাঁদের ওপর ভিত্তি করে নির্ধারিত। এই চন্দ্রবর্ষ সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়, যা গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন কম। ফলে প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় ১০–১২ দিন আগে শুরু হয়।

এভাবে একটি চক্র প্রায় ৩৩ বছরে পূর্ণ হয়। এই কারণেই নির্দিষ্ট সময় পরপর এমন পরিস্থিতি তৈরি হয়, যখন একই ইংরেজি বছরের মধ্যেই দুইবার রমজান পড়তে পারে।

কীভাবে ২০৩০ সালে দুইবার রমজান?

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০৩০ সালে প্রথম রমজান শুরু হবে ৪ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর আবার শুরু হবে দ্বিতীয় রমজান। অর্থাৎ, মুসলমানরা ওই বছরে দুইবার রোজা রাখার সুযোগ পাবেন- যদিও এটি একটানা নয়, বরং বছরের শুরু ও শেষে আলাদা সময়ে হবে।

ইতিহাসে আগেও ঘটেছে

এর আগে ১৯৯৭ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন জানুয়ারি ও ডিসেম্বর- দুই সময়েই রমজান মাস পড়েছিল।

আবার কবে হবে

এমন ঘটনা আবার ঘটবে ২০৬৩ সালে।

এই বিরল ঘটনাকে মুসলমানদের জন্য দ্বিগুণ ইবাদত, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির বিশেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ