spot_img

ঈদের দিন বিয়ের কথা জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

অবশ্যই পরুন

বিয়ে করেছেন এই সময়ের অভিনেত্রী অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী কাউসার মাহমুদ (সায়ান)।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের প্রথম দিন বিয়ের খবর প্রকাশ করেন নীলাঞ্জনা নীলা।

এ প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা। সে আসরে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর নাটকে কাজ শুরু করেন।

বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে দুই পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ