spot_img

এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত ‘বিশ্বব্যবস্থার ভাঙনের মুহূর্ত’: ইরানের স্পিকার

অবশ্যই পরুন

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫-এ আঘাতের ঘটনাকে ‘বিশ্বব্যবস্থার ভেঙে পড়ার মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এফ-৩৫ শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অজেয়তা ও আধিপত্যের প্রতীক। এই প্রতীকে প্রথমবারের মতো আঘাত হানা হয়েছে।’

এর আগে জানা যায়, ইরানের ওপর সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে একটি এফ-৩৫ যুদ্ধবিমান।

মার্কিন কর্মকর্তারা বর্তমানে তদন্ত করছেন, বিমানটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না। যদি তা নিশ্চিত হয়, তবে চলমান সংঘাতে এটিই হবে প্রথম ঘটনা, যেখানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। একইসঙ্গে এটিই হতে পারে ইতিহাসে প্রথমবারের মতো শত্রুপক্ষের হামলায় এফ-৩৫ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ