আমাদের মধ্যে অনেকেই ডান পাশের বুকে ব্যথা হলে ধরে নিই এটি হয়তো পেশি কাঁপা বা হজমের সমস্যা। হার্ট অ্যাটাক সাধারণত বাম পাশে হয় এই ভুল ধারণাই অনেক সময় জীবন হুমকির মধ্যে ফেলে। কিন্তু ডাক্তাররা মনে করান, হার্ট সমস্যা যে কোনো দিকের বুকে ব্যথা দিয়ে প্রকাশ পেতে পারে।
ডান পাশে বুকে ব্যথা: ডান পাশে ব্যথাও হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত হতে পারে। ডান পাশের বুকে ব্যথা যদি ১০ মিনিটের বেশি থাকে, তা অবহেলা করা ঠিক নয়। ডা. মৌলিক পারেখের মতে লক্ষণগুলো খেয়াল রাখতে হবে-
- ব্যথা কি শুধু একটি স্থানে, নাকি ঘাড় ও কাঁধে ছড়াচ্ছে?
- ব্যথা কি শারীরিক পরিশ্রম বা ভারি খাবারের পর হয়?
- ব্যথা কি ধারাবাহিক, না মাঝে মাঝে আসে?
- ব্যথা কি তীব্র ও তীক্ষ্ণ?
হার্ট থেকে আসা ব্যথা সাধারণত ডান কাঁধ, ঘাড়, পিঠ এবং চোয়াল পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ডান পাশে ব্যথার সঙ্গে হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ
- মাঝারি বা ভারী বুকে চাপ বা অস্বস্তি
- শ্বাসকষ্ট
- বমি বা বমিভাব
- চোয়ালে ব্যথা
- বাম কাঁধ থেকে বাহু বা পিঠে ব্যথা
ডান পাশের ব্যথা সাধারণত চাপের মতো ভারী হয়, তীক্ষ্ণ স্ট্যাবের মতো নয়। চাপ দিলে বা গভীর শ্বাস নেওয়ার সময় ব্যথা বেড়ে গেলে সেটা সম্ভবত পেশি বা হাড়ের সমস্যা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণই দেখা দেয় না। তাই সতর্ক থাকা জরুরি।
ডান পাশে বুকে ব্যথাও হার্ট অ্যাটাকের আগাম সতর্ক সংকেত হতে পারে। ব্যথার ধরন, সময়কাল ও অন্যান্য উপসর্গ খেয়াল রাখুন। ১০ মিনিটের বেশি, চাপের মতো বা শ্বাসকষ্টসহ ব্যথা হলে অবিলম্বে ডাক্তার দেখানো জরুরি। জীবন রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

