ভারতের অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি ভালোবাসা দেখাতে পাকিস্তানি অনুরাগী কাশিফ জামির এবার দুবাইয়ে গিয়েছেন অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করতে।
কাশিফ সঞ্জয়ের জন্য সোনার তৈরি ‘আইফোন ১৭’ এবং অভিনেতার স্ত্রীর জন্য সোনার গয়না নিয়ে যান। সাক্ষাৎকালে কাশিফ আবেগঘন হয়ে সঞ্জয়ের গালে চুম্বন করেন এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
বছরখানেক আগে অন্য একজন অনুরাগী নিজের সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়েছিলেন, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। এবার পাকিস্তানি অনুরাগীর এই উপহার গ্রহণ করতে বাধ্য হন সঞ্জয়।
সঞ্জয় দত্ত বর্তমানে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দুবাইতে থাকেন এবং ভারতে কেবল শুটিংয়ের জন্য আসেন।

