spot_img

ভারতে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত চেষ্টা করছে, যা ফৌজদারি অপরাধের শামিল। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়, কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলিসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ