spot_img

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলের পক্ষ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলটির সংসদ সদস্যদের— বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপি এবং প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। এখানে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।

দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বাড়াতে কী ধরনের কৌশলগত ভূমিকা প্রয়োজন, তা তুলে ধরা হবে।

এ দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য নিবিড় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে এই কর্মশালায়।

এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

নগদবিহীন লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক সকল লেনদেনে ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ