spot_img

অ্যালেনের ‘দ্রুততম শতকে’ প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দ. আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে ৪৩ বল আগেই জয়ের বন্দরে নোঙর করে মিচেল স্যান্টনারের দল। ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম (৩৩ বল) সেঞ্চুরি তুলে নেন ফিন অ্যালেন।

বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

এদিন ব্যাট করতে নেমে শুরুতেই অফ স্পিনার ম্যাককনচির জোড়া আঘাতে দুই উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা । ডি কক ১০ আর রিকেলটন ফেরেন শূন্য রানেই। মার্করামের ১৮ রানের পর মিলারকেও ৬ রানে ফেরান রাচিন রাভিন্দ্রা। তবে স্টাবসের ২৯ আর মার্কো ইয়ানসেনের অপরাজিত ফিফটিতে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা।

জবাবে ১১৭ রানের ওপেনিং জুটিতে ম্যাচ জয়ের আগাম হুঙ্কার দেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে সেইফার্ট করেন ৫৮ রান। আর রাচিনকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়ে দলকে ফাইনালে তোলেন ফিন অ্যালেন।

উল্লেখ্য, আগামী ৮ মার্চ আহমেদাবাদে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মাঠে নামবে কিউইরা। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে তারা।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ