spot_img

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

অবশ্যই পরুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। কোন চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি।

এর আগে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের দুই কমিশনারও নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় বাস ডুবি: উদ্ধারে কাজ শুরু করেছে ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ