spot_img

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া

অবশ্যই পরুন

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পাঁচ রানে হারের পর দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, এরপরই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি।

তবে জয়াসুরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) পদত্যাগপত্র দেননি। তিনি বলেন, দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে এবং প্রায় দুই মাস আগেই ইংল্যান্ড সিরিজ চলাকালে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্বকাপে ভালো ফল এনে বিদায় নেওয়ার আশা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

চুক্তি অনুযায়ী আগামী জুন পর্যন্ত দায়িত্বে থাকার কথা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন জয়াসুরিয়া। ১৩ মার্চ আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সিরিজটি অনিশ্চয়তায় রয়েছে।

কোচ হিসেবে তার সময়ের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ সালে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২৭ বছর পর জয়, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা। তবে সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি ও এশিয়া কাপে দলের ব্যর্থতা কোচিং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতেও দেশের রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ