spot_img

ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

অবশ্যই পরুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ মার্চ (মঙ্গলবার) সকাল থেকে কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং ঈদের আগের দিনের যাত্রার টিকিট অগ্রিম দেওয়া হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়া যাবে না। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ