spot_img

‘মধ্যপ্রাচ্যে আরেকটি বিধ্বংসী যুদ্ধ বিশ্বের পক্ষে বহন করা সম্ভব নয়’

অবশ্যই পরুন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা একতরফা সামরিক পদক্ষেপ স্পেন প্রত্যাখ্যান করছে এবং বিশ্ব আর মধ্যপ্রাচ্যে আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ সহ্য করতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সানচেজ লেখেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফা সামরিক পদক্ষেপ আমরা প্রত্যাখ্যান করছি। এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অনিশ্চিত ও বৈরী করে তুলছে। একই সঙ্গে আমরা ইরানি শাসনব্যবস্থা ও রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করছি।’

তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি ‘দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধ’ বিশ্বের পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মানের দাবি করছি। এখনই সংলাপে ফেরার এবং অঞ্চলের জন্য একটি টেকসই রাজনৈতিক সমাধান অর্জনের সময়।

শনিবার ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। তাদের দাবি, ইরানি শাসনব্যবস্থা থেকে সৃষ্ট হুমকির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে ইরান পাল্টা হামলা চালায় এবং ইসরায়েল ও উপসাগরীয় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। পরিস্থিতির প্রেক্ষিতে অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, বললেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ