spot_img

ইরানের হামলার প্রতিবাদ জানালো সৌদি আরব

অবশ্যই পরুন

ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের এই পদক্ষেপ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

সৌদি আরব সংশ্লিষ্ট ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করছে এবং তারা যেকোনো পদক্ষেপ নিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব সক্ষমতা নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব হামলার নিন্দা জানানোর এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ড মোকাবিলায় কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এ বিবৃতির তথ্য কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) প্রকাশ করেছে।

 

সর্বশেষ সংবাদ

উভয় পক্ষকে সংযমের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, “আজ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ