spot_img

রাশফোর্ডকে স্থায়ীভাবে রেখে দেয়ার সিদ্ধান্ত বার্সেলোনার

অবশ্যই পরুন

গত গ্রীষ্মে ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড লোনে যোগ দেন স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায়। তখন থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে স্পেন মাতিয়ে যাচ্ছেন তিনি। তবে এতদিন তাকে স্থায়ীভাবে ধরে রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বার্সেলোনা। অবশেষে সেই সিদ্ধান্তে এল ক্লাবটি।

চলতি মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে আলো ছড়িয়েছেন রাশফোর্ড। লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে তিনি করেছেন চার গোল এবং দিয়েছেন ছয়টি অ্যাসিস্ট। তবে ৩০ জুন শেষ হতে যাওয়া লোন চুক্তির পর তাকে স্থায়ীভাবে রাখা হবে কি না, তা নিয়ে ভাবনায় ছিল কাতালান ক্লাবটি। খবর গোল ডটকমের

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে টানতে প্রস্তুত বার্সেলোনা। এ জন্য তারা ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করতে রাজি। জানা গেছে, এই অর্থ তিন বছরে সমান কিস্তিতে (প্রতি বছর ১০ মিলিয়ন ইউরো) পরিশোধ করা হবে। ব্যক্তিগত চুক্তির শর্তাবলি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্ষেত্রে বড় কোনো বাধা হবে না বলেই মনে করা হচ্ছে।

তবে এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি। রাশফোর্ডের সম্ভাব্য চুক্তির মেয়াদ এবং তার বেতন লা লিগার আর্থিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যাবে কি না, এ নিয়েও প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও, খেলোয়াড় ও ক্লাব দুই পক্ষেরই আগ্রহ থাকায় চুক্তিটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা জোরালো। বার্সেলোনায় রাশফোর্ড সুখী এবং ক্লাবও তার প্রভাব নিয়ে সন্তুষ্ট।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে: নরওয়ে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ