spot_img

বেনফিকাকে বিদায় করে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান চুয়ামেনি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনির সেই জাদুকরী গোল নিশ্চিত করে রিয়ালের ২-১ জয়।

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ ষোলোতে পা রাখলো চ্যাম্পিয়নস লিগের সফলতম দলটি।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। শুক্রবার ড্রতে জানা যাবে, কে হচ্ছে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ।

সর্বশেষ সংবাদ

ভারতের পর উইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে প্রোটিয়ারা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দাপট বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের পর এবার ওয়েস্ট ইন্ডিজকেও পাত্তাই দিল না...

এই বিভাগের অন্যান্য সংবাদ