spot_img

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নতুন বার্তা

অবশ্যই পরুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। বার্তায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে বলে জানিয়েছে দেশটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক বার্তা থেকে জানা গেছে এ তথ্য।

বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি।

এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। UKVI সেবা পেতে কোনও অর্থ লাগবে না।

বিস্তারিত জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে ব্রিটিশ হাইকমিশনের ওই বার্তায়।

সর্বশেষ সংবাদ

‘ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’, ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড়

গরুর প্রতি হিন্দুদের ধর্মীয় শ্রদ্ধা নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান এক রাব্বি (ধর্মপ্রচারক)। শুক্রবার (৩০ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ