spot_img

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা, পেলেন যারা

অবশ্যই পরুন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমির নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

সর্বশেষ সংবাদ

ফাইনালের ২ মাস পর সেনেগালের ট্রফি দিয়ে দিলো মরক্কোকে

গত জানুয়ারিতে হট্টগোল বেধে যাওয়া ফাইনালে সেনেগাল বিজয়ী হয়েছিল। কিন্তু আপিল বিচারকরা তাদের সেই জয় বাতিল করে মঙ্গলবার নাটকীয়ভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ