spot_img

গ্রেফতারের কয়েক ঘণ্টা পর মুক্ত ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু

অবশ্যই পরুন

থানায় কয়েক ঘণ্টা গ্রেফতার থাকার পর ছেড়ে দেয়া হয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, ক্ষমতার অপব্যবহার ও সরকারি কার্যালয়ে অসদাচরণের অভিযোগে সকালে স্যান্ড্রিংহাম এস্টেট থেকে গ্রেফতার করা হয় তাকে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের এই সাবেক প্রিন্সের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে এখনও।

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগসূত্রের জেরে বেশকিছুদিন ধরেই বিতর্কে রয়েছেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর।

অপ্রাপ্তবয়স্ক একাধিক নারীর সাথে যৌনকর্মের অভিযোগের জেরে খোয়াতে হয় রাজকীয় উপাধি। বিতাড়িত হতে হয় উইন্ডসরের রাজপ্রাসাদ থেকেও।

সর্বশেষ সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ